'কিয়ামতের দিন হাফেজের পিতামাতার মাথায় স্বর্ণের মুকুট পরানো হবে' এই একটি কারণে হলেও সন্তানকে হাফেজ বানানোর স্বপ্নে বিভোর থাকেন প্রতিটি দ্বীনদার পিতামাতা। আপনাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 'আইওম স্কুল মক্তব' নিয়ে এসেছে ছোটদের হিফজুল কুরআন কোর্স। কোমলমতি শিশুকে মাদ্রাসার হোস্টেলে পাঠানোর ভয় ও পারিবারিক বিচ্ছিন্নতা এড়িয়ে সন্তানকে ঘরের নিরাপদ পরিবেশে আপনার চোখের সামনেই হাফেজ হিসেবে গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ। অভিজ্ঞ মুহাফিজের তত্ত্বাবধানে ৩ বছরে সম্পূর্ণ ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন হবে। এখানে রয়েছে ছেলে-মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা।
কোর্সের বিস্তারিত সিলেবাস ও প্রয়োজনীয় বর্ণনা
📚 কোর্সের সংক্ষিপ্ত তথ্য:
✅কোর্সের মেয়াদ: ৩ বছর
মোট সেমিস্টার: ৬টি
✅ নূন্যতম বয়সসীমা: ৭-১৫ বছর
✅ক্লাসের দিনসমূহ: সপ্তাহে ৬ দিন
✅সময়: বাদ ইশা (রাত ৮:৩০ মিনিট) বাদ ফজর (ভোর ৬.০০ টা)
✅ভর্তি ফি: ১,৫০০ টাকা
✅মাসিক ফি: ৭০০ টাকা
✅ পরীক্ষা ব্যবস্থা: প্রতি সেমিস্টারে তিনমাস অন্তর অন্তর দুইটি পরীক্ষা
✅ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে প্রতি মাসে ১-১.৫/২ পারা করে হিফজ করানো হবে।
🎯 কোর্সে যা শিখবে
✅ সম্পূর্ণ ৩০ পারা কুরআন হিফজ
✅ তাজবীদসহ বিশুদ্ধ তিলাওয়াত
✅ প্রয়োজনীয় দোয়া ও সুন্নাহ
✅ নির্বাচিত হাদিস
✅ ইসলামী আদব-আখলাক
✅ দৈনন্দিন আমল ও জীবনব্যবস্থা
✨ কেন এই কোর্স?
🏡 ঘরে বসেই হিফজ সম্পন্নঃ
মাদ্রাসা হোস্টেলে পাঠানোর প্রয়োজন নেই। সন্তান থাকবে আপনার তত্ত্বাবধানে, আর নিয়মিত অনলাইনে চলবে হিফজ।
🎙️অভিজ্ঞ মুহাফিজের তত্ত্বাবধানঃ
যোগ্য ও অভিজ্ঞ মুহাফিজগণ শিক্ষার্থীদের ব্যক্তিগত অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।
📖 বিশুদ্ধ তিলাওয়াত ও হিফজঃ
তাজবীদ অনুযায়ী কুরআন তিলাওয়াত এবং ধাপে ধাপে ৩০ পারা মুখস্থ করানো হবে।
🛎️পৃথক ক্লাস ব্যবস্থাঃ
ছেলে ও মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ও উপযোগী ক্লাস পরিচালিত হবে।
📊 নিয়মিত মূল্যায়নঃ
সাপ্তাহিক ও মাসিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি নিশ্চিত করা হবে।
🌙 সুন্নাহ ও ইসলামী আদব শিক্ষা
হিফজের পাশাপাশি প্রয়োজনীয় হাদিস, দোয়া, সুন্নাহ ও ইসলামী চরিত্র গঠনের শিক্ষা প্রদান করা হবে।