আপনার সন্তানকে ঘরে বসেই কুরআন শিক্ষা, ইসলামিক আদব-আখলাক, দোয়া-দরুদ, নূরানী ও প্রয়োজনীয় একাডেমিক সহায়তা দেওয়ার জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম।
শিশুদের জন্য সহজ, সুন্দর ও গাইডেড ক্লাস
শিশুদের দ্বীনি ও নৈতিক শিক্ষাকে সহজ, সুন্দর ও কার্যকরভাবে উপস্থাপনের জন্য সাজানো হয়েছে আমাদের কোর্সসমূহ।
স্কুল মক্তব কোর্সটিতে আছে ১২টি সাবজেক্ট এর সম্মিলিত সিলেবাস। এগুলো হল তাজবীদ, হিফজুল কুরআন, দোয়া ও সুন্নাহ, আক্বিদা, ফিকহ, দাওয়াহ, আরবি ভাষা, আসমা উল হুসনা, সিরাহ, ইসলামি ইতিহাস, ইসলামী জ্ঞান, এবং ইলমের আদব।
হিফজ সম্পন্ন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা আজীবন নির্ভুলভাবে মনে রাখাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের হিফজ শুনানি (সামাআত) কোর্স-এ শিক্ষার্থীরা নিয়মিত অভিজ্ঞ হাফেজ উস্তাজ-উস্তাজার কাছে শুনানি দেয়। প্রতিটি ভুল তাৎক্ষণিক সংশোধন, পরিকল্পিত রিভিশন এবং শুদ্ধ তাজবীদের চর্চার মাধ্যমে শিক্ষার্থীর হিফজকে আরও শক্তিশালী ও নির্ভুল করে তোলা হয়।
পূর্ণ তাজবীদের সাথে প্রয়োজনীয় সূরাসমূহ হিফজের বিশেষ আয়োজন আপনার সন্তান কি গুরুত্বপূর্ণ আমলী সূরাসমূহ শুদ্ধভাবে মুখস্থ করতে পারছে? ছোটবেলা থেকেই কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং প্রয়োজনীয় সূরা, দোয়া ও ইসলামী শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিম শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে সাজানো হয়েছে ৫ মাস মেয়াদি “আমলী সূরা কোর্স”। এখানে শিক্ষার্থীরা পূর্ণ তাজবীদের সাথে গুরুত্বপূর্ণ আমলী সূরাসমূহ হিফজ করার পাশাপাশি তাজবীদ, তিলাওয়াত, মাশক, হাদিস, দোয়া এবং প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল শিখবে ইনশাআল্লাহ।
রমাদান শুধু বড়দের জন্য নয়, সোনামনিদের জন্যও ঈমান, জ্ঞান ও সুন্দর চরিত্র গঠনের এক অপূর্ব সুযোগ। শিশুদের হৃদয়ে ইসলামের ভালোবাসা জাগিয়ে তুলতে ইসলামিক অনলাইন মাদ্রাসা (IOM) নিয়ে এসেছে “ছোটদের কুরআনিক গল্প” ফ্রি কোর্স। কুরআন ও হাদিসের আলোকে সাজানো চমৎকার সব গল্প, নবীদের জীবন থেকে শিক্ষণীয় ঘটনা এবং আকর্ষণীয় কুইজের মাধ্যমে শিশুদের জন্য রমাদান হয়ে উঠবে আরও আনন্দময়, অর্থবহ ও শিক্ষণীয়।
হাদীসের আলোকে ঈমান, আমল ও সুন্দর চরিত্র গঠনের বিশেষ আয়োজন শিশুর হৃদয় যেমন কোমল, তেমনি সঠিক শিক্ষা গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ও এটি। তাই ছোটবেলা থেকেই তাদের অন্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা, ঈমানের দৃঢ় ভিত্তি এবং উত্তম চরিত্র গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারবিয়াতি মজলিস হলো শিশুদের জন্য এমন একটি সাপ্তাহিক দ্বীনি মোজাকারা (আলোচনা), যেখানে সহজ ভাষা, গল্প, আলোচনা ও বাস্তব উদাহরণের মাধ্যমে হাদীসের আলোকে তাদের ঈমান ও আমলের মৌলিক শিক্ষা প্রদান করা হয়। শুধু জ্ঞান অর্জন নয়, বরং সেই শিক্ষাকে দৈনন্দিন জীবনে বাস্তবায়নের অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
মাত্র ৪ মাসেই সহিহ কুরআন তিলাওয়াতের ভিত্তি গড়ে তুলুন। আপনার সন্তান কি এখনও আরবি হরফ চিনতে পারে না? অথবা কুরআন তিলাওয়াতে শুদ্ধতা ও সাবলীলতা অর্জিত হয়নি? তাহলে স্কুল মক্তব তাজবীদ সিঙ্গেল কোর্স হতে পারে তার জন্য একটি বিশেষ সুযোগ। অভিভাবকদের ব্যাপক আগ্রহ ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের মে মাস থেকে আমাদের আইওএম স্কুল মক্তবে "তাজবীদ সিঙ্গেল কোর্স"- এর আয়োজন শুরু হয়েছে।
'কিয়ামতের দিন হাফেজের পিতামাতার মাথায় স্বর্ণের মুকুট পরানো হবে' এই একটি কারণে হলেও সন্তানকে হাফেজ বানানোর স্বপ্নে বিভোর থাকেন প্রতিটি দ্বীনদার পিতামাতা। আপনাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 'আইওম স্কুল মক্তব' নিয়ে এসেছে ছোটদের হিফজুল কুরআন কোর্স। কোমলমতি শিশুকে মাদ্রাসার হোস্টেলে পাঠানোর ভয় ও পারিবারিক বিচ্ছিন্নতা এড়িয়ে সন্তানকে ঘরের নিরাপদ পরিবেশে আপনার চোখের সামনেই হাফেজ হিসেবে গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ। অভিজ্ঞ মুহাফিজের তত্ত্বাবধানে ৩ বছরে সম্পূর্ণ ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন হবে। এখানে রয়েছে ছেলে-মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা।
একজন মুসলিম শিশুর জীবনে কুরআন শুদ্ধ ও সুন্দরভাবে পড়তে শেখা অত্যন্ত মূল্যবান একটি শিক্ষা। এই শিক্ষা থেকে বঞ্চিত থাকা মানে জীবনের এক গুরুত্বপূর্ণ ফরজ থেকে দূরে থাকা। শৈশবই শেখার সবচেয়ে উপযুক্ত ও সুন্দর সময়। এ সময়েই যদি শিশুর হৃদয়ে কুরআনের প্রতি ভালোবাসা গড়ে ওঠে, তবে তা সারাজীবন তার সঙ্গী হয়ে থাকে। আপনার সন্তানের জন্য কুরআন শেখার যাত্রাকে সহজ করতে আমরা আয়োজন করেছি ৬ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য “স্কুল মক্তব নাজেরা কোর্স”। এই সুবিন্যস্ত দেড় বছরের কোর্সের মাধ্যমে শিশু ধীরে ধীরে শুদ্ধ তিলাওয়াত শিখে সম্পূর্ণ কুরআন সহিহভাবে পড়তে দক্ষ হয়ে উঠবে, ইন শা আল্লাহ।
গল্পের আনন্দে শিখুক কুরআনের তাফসীর। শিশুরা গল্প ভালোবাসে, আর গল্পের মাধ্যমেই তারা সবচেয়ে সহজে শিক্ষা গ্রহণ করে। সেই ভাবনা থেকেই ছোটবেলা থেকে শিশুদের হৃদয়ে কুরআনকে ভালোবাসা এবং তাদের মাঝে কুরআন বুঝে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে 'আইওএম স্কুল মক্তব' ছোটদের জন্য নিয়ে এসেছে " গল্পে গল্পে তাফসীর কোর্স"।
ছোট্ট বয়সেই কুরআনের সাথে গভীর বন্ধন গড়ে তুলুক আপনার সন্তান শিশুদের জীবনে কুরআন শেখা শুধু একটি শিক্ষা নয়, বরং এটি তার ঈমান, আমল ও চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি। বিশেষ করে কুরআনের জুয আম্মা তথা শেষ পারার সূরাসমূহই শিশুর দৈনন্দিন সালাত, দোয়া ও জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ৫ মাস মেয়াদি “জুয আম্মা হিফজ কোর্স” সাজানো হয়েছে এমনভাবে, যাতে শিশুরা পূর্ণ তাজবীদের সাথে জুয আম্মার সকল সূরা মুখস্থ করার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত, তাজবীদ, দোয়া, হাদিস ও প্রয়োজনীয় ইসলামী আদব-আখলাকও শিখতে পারে।
প্রতিটি ক্লাস শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে Zoom-এর মাধ্যমে লাইভ নেওয়া হয়। লাইভ ক্লাসে অংশগ্রহণের ভিত্তিতে উপস্থিতির নম্বরও রাখা হয়।
তাজবীদ ও কুরআন তিলাওয়াত সহিহ করার জন্য ছোট ছোট গ্রুপে তাকরার, অনুশীলন এবং নিয়মিত শুনানি নেওয়া হয়।
৯২+ উস্তায/উস্তাযার তত্ত্বাবধানে ক্লাস পরিচালিত হয়। পাশাপাশি দেশ-বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরামও বিশেষ ক্লাস নিয়ে থাকেন।
লাইভ ক্লাস মিস হলে চিন্তার কিছু নেই। প্রতিটি ক্লাসের রেকর্ড সংরক্ষণ করা হয়, যাতে শিক্ষার্থীরা পরে সুবিধামতো দেখতে পারে।
ভাই-বোনদের জন্য আলাদা সাপ্তাহিক তালিমের ব্যবস্থা রয়েছে, যেখানে দ্বীনি ইলমের পাশাপাশি প্রয়োজনীয় সমসাময়িক বিষয়ও আলোচনা করা হয়।
ফ্রি বা পেইড—উভয় ধরনের কোর্স সম্পন্নকারীদের জন্য কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
স্কুল মক্তবে দ্বীন ইসলামের প্রাথমিক শিক্ষা জীবনঘনিষ্ঠ ও শিশুবান্ধব উপায়ে প্রদান করা হয়। কুরআন-হাদিস, দুয়া-সুন্নাহ, আদব-কায়দা, শিষ্টাচার, ভদ্রতা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ—এসবের পাশাপাশি হালাল-হারাম, পাক-পবিত্রতা ও প্রয়োজনীয় ইসলামী জীবনব্যবস্থা সহজ ও যুগোপযোগী সিলেবাসে শেখানো হয়। শৈশব থেকেই সন্তানদের নেক তরবিয়ত, ইবাদতের প্রতি আগ্রহ এবং দ্বীনি পরিচর্যা গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।
মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে ৬ থেকে ১২ বছর এবং ছেলে শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর।
মাহরাম ও গায়রে মাহরাম বিষয়টি বিবেচনায় রেখে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
না। স্কুল মক্তবে ন্যূনতম ৬ বছর বয়সী বাচ্চা ভর্তি হতে পারবে।
জি। বাংলা ও ইংরেজি—দুই মাধ্যমেই কার্যক্রম রয়েছে। প্রবাসীদের জন্য আলাদা সময়েও ক্লাসের ব্যবস্থা আছে।
সপ্তাহে ৬ দিন ক্লাস হয়। বাংলাদেশ সময় সকাল, সন্ধ্যা ও রাত—এমন একাধিক ব্যাচে ক্লাসের ব্যবস্থা রয়েছে।
চিন্তার কিছু নেই। পুরো সেমিস্টার জুড়ে ক্লাসের রেকর্ড রাখা হয়, তাই পরে দেখে নেওয়া যাবে।
জি, অবশ্যই। ক্লাস লিংক: এখানে। এছাড়াও ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আরও ক্লাস রেকর্ড পাওয়া যাবে।
আমাদের ক্লাস প্ল্যানিং এমনভাবে সাজানো যে কোনো বাচ্চার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
এই কোর্সে “স্কুল মক্তব” নামক বই অনুসরণ করা হয়।
তাকওয়াহ, যাযাবরসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ।
ভর্তি ফি ১৫৩০৳। মাসিক ফি ৫০০৳ (বাংলা মাধ্যম) এবং ১০০০৳ (ইংরেজি মাধ্যম ও প্রবাসীদের জন্য)।
বিশেষ আর্থিক সমস্যায় Poor Fund-এর মাধ্যমে সহায়তার ব্যবস্থা আছে। বিস্তারিত জানার জন্য পেইজে যোগাযোগ করতে হবে।
দক্ষ, অভিজ্ঞ ও যত্নশীল উস্তায/উস্তাযাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পাবে সুন্দর ও ফলপ্রসূ শিক্ষার পরিবেশ।
উস্তাদ
উস্তাদ
উস্তাদ
উস্তাদ
উস্তাদ
উস্তাদ