ইসলামিক কোর্স

তাজবীদ সিঙ্গেল কোর্স

মাত্র ৪ মাসেই সহিহ কুরআন তিলাওয়াতের ভিত্তি গড়ে তুলুন। আপনার সন্তান কি এখনও আরবি হরফ চিনতে পারে না? অথবা কুরআন তিলাওয়াতে শুদ্ধতা ও সাবলীলতা অর্জিত হয়নি? তাহলে স্কুল মক্তব তাজবীদ সিঙ্গেল কোর্স হতে পারে তার জন্য একটি বিশেষ সুযোগ। অভিভাবকদের ব্যাপক আগ্রহ ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের মে মাস থেকে আমাদের আইওএম স্কুল মক্তবে "তাজবীদ সিঙ্গেল কোর্স"- এর আয়োজন শুরু হয়েছে।

কোর্স সম্পর্কিত তথ্য

কোর্সের বিস্তারিত সিলেবাস ও প্রয়োজনীয় বর্ণনা

কোর্সের বিস্তারিতঃ
মেয়াদ: ৪ মাস
সেশন: বছরে ২টি সেশন
(মে – জুলাই ; ডিসেম্বর – ফেব্রুয়ারী)

বয়সসীমা:
৬ থেকে ১৫ বছর বয়সী মেয়ে শিক্ষার্থী
অনূর্ধ্ব ৯ বছর বয়সী ছেলে শিক্ষার্থী

ক্লাসের সময়সূচি:
সপ্তাহে ৪ দিন মূল ক্লাস
সপ্তাহে ১ দিন মাশক ক্লাস
প্রতিদিন ১ ঘণ্টা ১৫ মিনিট
ফি বিবরণী:
ভর্তি ফি ১,৫০০ টাকা
মাসিক ফি ৫০০ টাকা
গুরুত্বপূর্ণ তারিখঃ
🟢 ক্লাস শুরু: ১ মে, ২০২৬/
১লা ডিসেম্বর
🔴 ভর্তির শেষ সময়: ৩০ শে এপ্রিল/ ৩০শে নভেম্বর
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের আগেই আসন পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে, ইন শা আল্লাহ।

 

📝কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
আরবি হরফ না চিনলেও ভর্তি হওয়ার সুযোগ।
ধাপে ধাপে হরফ পরিচয় থেকে সহিহ কুরআন তিলাওয়াত শিক্ষা।
সহিহ মাখরাজ ও তাজবীদের বাস্তবভিত্তিক অনুশীলন।
নিয়মিত মাশক ক্লাসের মাধ্যমে তারতিলের সাথে তিলাওয়াতের দক্ষতা অর্জন।
গুরুত্বপূর্ণ সূরা ও আয়াতসমূহের বিশেষ অনুশীলন ও মুখস্থ কার্যক্রম।
অভিজ্ঞ ও প্রশিক্ষিত উস্তায/উস্তাযাদের তত্ত্বাবধানে পাঠদান।

 

🎯কোর্সের লক্ষ্য:
এই কোর্সের মূল লক্ষ্য হলো একজন শিক্ষার্থীকে আরবি হরফ চেনা থেকে শুরু করে শুদ্ধ ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াতের উপযোগী করে গড়ে তোলা।

 

কোর্স শেষে শিক্ষার্থীরা—
✅ সহিহ মাখরাজ ও তাজবীদের মৌলিক নিয়ম আয়ত্ত করতে পারবে।
✅ তারতিলের সাথে কুরআন তিলাওয়াতের দক্ষতা অর্জন করবে।
✅ ৩০তম পারার শেষ ১০টি সূরা হিফজ করতে পারবে।
✅ ২০টি গুরুত্বপূর্ণ সূরার নিয়মিত মাশক সম্পন্ন করবে।
✅ সূরা ইয়াসিন, সূরা মূলক, সূরা কাহফের প্রথম ১০ আয়াত, আয়াতুল কুরসীসহ গুরুত্বপূর্ণ আমলী সূরা ও আয়াতের বিশেষ অনুশীলন করবে।

স্টুডেন্ট কর্নার

আপনার একাডেমিক কার্যক্রমের জন্য দ্রুত প্রবেশদ্বার