পূর্ণ তাজবীদের সাথে প্রয়োজনীয় সূরাসমূহ হিফজের বিশেষ আয়োজন আপনার সন্তান কি গুরুত্বপূর্ণ আমলী সূরাসমূহ শুদ্ধভাবে মুখস্থ করতে পারছে? ছোটবেলা থেকেই কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং প্রয়োজনীয় সূরা, দোয়া ও ইসলামী শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিম শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে সাজানো হয়েছে ৫ মাস মেয়াদি “আমলী সূরা কোর্স”। এখানে শিক্ষার্থীরা পূর্ণ তাজবীদের সাথে গুরুত্বপূর্ণ আমলী সূরাসমূহ হিফজ করার পাশাপাশি তাজবীদ, তিলাওয়াত, মাশক, হাদিস, দোয়া এবং প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল শিখবে ইনশাআল্লাহ।
কোর্সের বিস্তারিত সিলেবাস ও প্রয়োজনীয় বর্ণনা
কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
✅ পূর্ণ তাজবীদের সাথে সূরা হিফজ
✅ নিয়মিত সবক, তিলাওয়াত ও মাশক
✅ অভিজ্ঞ উস্তাযদের সরাসরি তত্ত্বাবধান ও সংশোধন
✅ দোয়া, হাদিস ও প্রয়োজনীয় ইসলামী শিক্ষা
✅ ধারাবাহিক মূল্যায়নের জন্য ক্লাস টেস্ট ও ফাইনাল পরীক্ষা
✅ শিশুদের উপযোগী সহজ ও কার্যকর সিলেবাস
যেসব সূরা হিফজ করানো হবে:
ছোট সূরাসমূহ
সূরা ফীল থেকে সূরা নাস পর্যন্ত ১০টি গুরুত্বপূর্ণ সূরা।
ফযীলতপূর্ণ ও আমলী সূরাসমূহ
সূরা নাবা, সূরা মূলক, সূরা হাশর (নির্বাচিত অংশ), সূরা ফাতহ, সূরা ওয়াকিয়া, সূরা আর-রহমান, সূরা দুখান, সূরা ইয়াসিন, সূরা সাজদাহ, সূরা জুমু‘আহ, সূরা কাহফ, সূরা ইউসুফ, সূরা বাকারার শেষ দুই আয়াত, আয়াতুল কুরসী ও পরবর্তী দুই আয়াত।
কোর্সে যা যা শেখানো হবেঃ
হিফজ (সবক)
তাজবীদ
তিলাওয়াত
মাশক ও অনুশীলন
তালিম ও সংশোধন
হাদিস ও দোয়া
প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল
কোর্সের তথ্য:
মেয়াদ: ৫ মাস
ক্লাস: সপ্তাহে ৪ দিন (৩ দিন হিফজ, ১ দিন মাশক)
সময়: বিকাল ৩:০০টা – ৪:০০টা
ক্লাস ডিউরেশন: ১ ঘণ্টা+
পরীক্ষা: ক্লাস টেস্ট ও ফাইনাল
কারা ভর্তি হতে পারবে?
৬–১০ বছর বয়সী ছেলে ও মেয়ে
যারা শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে,
যারা নিয়মিত হিফজ ও রিভিশনের জন্য সময় দিতে আগ্রহী।
কোর্স ফিঃ
ভর্তি ফি: ১৫০০ টাকা
মাসিক ফি: ৫০০ টাকা
ক্লাস টেস্ট ফি: ২০০ টাকা
ফাইনাল পরীক্ষা ফি: ৩০০ টাকা
কোর্স মেটেরিয়ালসঃ
📖 তাহফীযুল কুরআন
📘 হিফজ তথ্য বই
📗 তাজবীদ সহায়িকা