ইসলামিক কোর্স

তারবিয়াতি মজলিস (প্রতি সোমবার)

হাদীসের আলোকে ঈমান, আমল ও সুন্দর চরিত্র গঠনের বিশেষ আয়োজন শিশুর হৃদয় যেমন কোমল, তেমনি সঠিক শিক্ষা গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ও এটি। তাই ছোটবেলা থেকেই তাদের অন্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা, ঈমানের দৃঢ় ভিত্তি এবং উত্তম চরিত্র গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারবিয়াতি মজলিস হলো শিশুদের জন্য এমন একটি সাপ্তাহিক দ্বীনি মোজাকারা (আলোচনা), যেখানে সহজ ভাষা, গল্প, আলোচনা ও বাস্তব উদাহরণের মাধ্যমে হাদীসের আলোকে তাদের ঈমান ও আমলের মৌলিক শিক্ষা প্রদান করা হয়। শুধু জ্ঞান অর্জন নয়, বরং সেই শিক্ষাকে দৈনন্দিন জীবনে বাস্তবায়নের অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

কোর্স সম্পর্কিত তথ্য

কোর্সের বিস্তারিত সিলেবাস ও প্রয়োজনীয় বর্ণনা

এই মজলিসে যা শিখবেঃ

ঈমানের মৌলিক বিষয়াবলি
নামাজ, রোজা, যাকাত ও হজের প্রাথমিক শিক্ষা
কুরআনের মর্যাদা ও কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার উপায়
দৈনন্দিন আমল, দোয়া ও সুন্নাহর অনুশীলন
আদব-আখলাক, দায়িত্ববোধ ও ইসলামী ব্যক্তিত্ব গঠন
হাদীস থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তব শিক্ষা
আমাদের উদ্দেশ্য শুধু কিছু তথ্য শেখানো নয়; বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ছোটবেলা থেকেই আল্লাহকে ভালোবাসবে, সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং ইসলামের আলোয় নিজেদের জীবন গড়ে তুলবে।
আজই আপনার সন্তানকে যুক্ত করুন ‘তারবিয়াতি মজলিস’- এ; যেখানে প্রতিটি পাঠ হবে ঈমান, আমল ও উত্তম চরিত্র গঠনের একটি নতুন ধাপ, ইন শা আল্লাহ।

রেজিষ্ট্রেশন লিংকঃ https://tinyurl.com/tarbiyati-majlish-registration

স্টুডেন্ট কর্নার

আপনার একাডেমিক কার্যক্রমের জন্য দ্রুত প্রবেশদ্বার