ইসলামিক কোর্স

জুয আম্মা হিফজ কোর্স

ছোট্ট বয়সেই কুরআনের সাথে গভীর বন্ধন গড়ে তুলুক আপনার সন্তান শিশুদের জীবনে কুরআন শেখা শুধু একটি শিক্ষা নয়, বরং এটি তার ঈমান, আমল ও চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি। বিশেষ করে কুরআনের জুয আম্মা তথা শেষ পারার সূরাসমূহই শিশুর দৈনন্দিন সালাত, দোয়া ও জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ৫ মাস মেয়াদি “জুয আম্মা হিফজ কোর্স” সাজানো হয়েছে এমনভাবে, যাতে শিশুরা পূর্ণ তাজবীদের সাথে জুয আম্মার সকল সূরা মুখস্থ করার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত, তাজবীদ, দোয়া, হাদিস ও প্রয়োজনীয় ইসলামী আদব-আখলাকও শিখতে পারে।

কোর্স সম্পর্কিত তথ্য

কোর্সের বিস্তারিত সিলেবাস ও প্রয়োজনীয় বর্ণনা

কোর্সে যা যা শিখবেঃ
📖 কুরআন হিফজ
জুয আম্মার সকল সূরা পূর্ণ তাজবীদের সাথে মুখস্থ করানো হবে।
📚 তাজবীদ শিক্ষা
শুদ্ধ উচ্চারণ, মাখরাজ ও তাজবীদের প্রয়োজনীয় নিয়ম শেখানো হবে।
🎙️ তিলাওয়াত ও মাশক
বারবার অনুশীলনের মাধ্যমে সাবলীল ও সুন্দর তিলাওয়াতের দক্ষতা গড়ে তোলা হবে।
📝 তালিম ও সংশোধন
উস্তাযগণ শিক্ষার্থীদের ভুলগুলো নিয়মিত সংশোধন করে শুদ্ধ পাঠ নিশ্চিত করবেন এবং তাদের উত্তম তারবিয়্যাহ নিশ্চিত করার জন্য নিয়মিত তালিম মজলিসের আয়োজন করবেন।

🌿 হাদিস, দোয়া ও মাসয়ালা
প্রয়োজনীয় হাদিস, দৈনন্দিন দোয়া এবং মৌলিক মাসয়ালা শেখানো হবে, যাতে শিশু ছোটবেলা থেকেই ইসলামী জীবনচর্চায় অভ্যস্ত হয়ে ওঠে।

 

কোর্সের সংক্ষিপ্ত তথ্যঃ
কোর্সের নাম: জুয আম্মা হিফজ কোর্স মেয়াদ: ৫ মাস
বয়সসীমা: ৬ – ১০ বছর
ক্লাস: সপ্তাহে ৪ দিন (হিফজ ক্লাস: ৩ দিন মাশক ক্লাস ১ দিন)
সময়: বিকাল ৩:০০ – ৪:০০
ক্লাস ডিউরেশন: ১ ঘণ্টা+
পরীক্ষা:
ক্লাস টেস্ট ও ফাইনাল

 

কারা ভর্তি হতে পারবে?
এই কোর্সটি বিশেষভাবে যাদের জন্য—
✔️ ৬–১০ বছর বয়সী ছেলে-মেয়ে
✔️ যারা শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে
✔️ যারা নিয়মিত হিফজ ও রিভিশনের জন্য সময় দিতে প্রস্তুত
✔️ যাদের অভিভাবক সন্তানের দ্বীনি ভিত্তি মজবুত করতে আগ্রহী

 

কোর্স মেটেরিয়ালসঃ
শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে—
📖 তাহফীযুল কুরআন
📘 হিফজ তথ্য বই
📗 তাজবীদ সহায়িকা

 

ফি বিবরণী:
ভর্তি ফি ১৫০০ টাকা
মাসিক ফি ৫০০ টাকা
ক্লাস টেস্ট ফি ২০০ টাকা
ফাইনাল পরীক্ষা ফি ৩০০ টাকা
পরীক্ষা বিলম্ব ফি ৩০০ টাকা

 

স্টুডেন্ট কর্নার

আপনার একাডেমিক কার্যক্রমের জন্য দ্রুত প্রবেশদ্বার